Notice
ঃ মহিলা মাদ্রাসায় পড়ার হুকুম নিয়ে জামিয়া রহমানিয়া মাদ্রাসার ফতোয়া ঃ 
      প্রাপ্ত বয়স্কা মেয়েদের জন্য শরীয়াতের বিধান হলো,
একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া। বাড়ীতেই অবস্থান করা। কেননা নবী করীম স. ইরশাদ করেছেন: মহিলা হলো গোপনীয় বস্তু, যখন সে বাহিরে বের হয় তখন শয়তান তার দিকে দৃষ্টি দেয়; যেন তাকে এবং তার দ্বারা অন্যদেরকে বিপথগামী করা যায়।(মিরকাত 6/282) এজন্য ফুকাহায়ে কেরাম মহিলাদের ঘর হতে বের হতে নিষেধ করেছেন।
তারা দ্বীনের প্রয়োজনীয় ইলম যেমন: নামায,রোজা ও অন্যান্য মাস’য়ালা মাহরামের কাছ থেকে জেনে নিবে।
তবে ঘরে শিখানোর মত কোন মাহরাম না থাকলে; যেমন,আজকাল অধিকাংশ অভিভাবকেরই এ অবস্থা যে, তারা তাদের পরিবাস্থদের দ্বীন শিখাবে তো দুরের কথা তারাই দ্বীন সম্পর্কে অজ্ঞ। ফলে তাদের পরিবারও দ্বীন সম্পর্কে অজ্ঞই থাকে। এমতাবস্থায় জরুরী মাস’য়ালা শিখার জন্য প্রাপ্ত বয়স্কা মেয়েরা পূর্ণশরঈ পর্দা করে নিজ এলাকায়, দুরে নয় এমন কোন মাদ্রাসায় যেতে পারবে।
তবে নিম্মোক্ত বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে।
1/নিয়ত শুদ্ব করা।
2/ যাতায়াতের সময় অভিভাবক সাথে থাকা।
3/ আসা-যাওয়ার ক্ষেত্রে সুগন্ধি যুক্ত আতর, সেন্ট বা সাজ-সজ্জা বর্জন করা।
4/ যেখানে পড়া-শুনা করবে সেখানে পরিপূর্ণ পর্দার ব্যবস্থা থাকা।
5/ বিনা প্রয়োজনে মেয়েদের আওয়াজ পুরুষরা না শুনা।
×