আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ 
* উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ এবং বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের যুগোপযোগী সিলেবাস অনুযায়ী পরিচালিত ।
* দ্বীনি তালিমের পাশাপাশি অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা, অংক, ইংরেজি শিক্ষাদান। পর্যায়ক্রমে এসএসসি পর্যন্ত ।
* সুযোগ্য মুহাদ্দিস এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা তালিম ও তারবিয়াতের বিশেষ ব্যবস্থা। 

* নাহু , সরফ ও আরবি সাহিত্যের উপরে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা। 
* নূরানী পদ্ধতিতে সহিহ শুদ্ধ ভাবে কোরআন তিলাওয়াত এবং জরুরী দোয়া ও মাসায়েল শিক্ষা ব্যবস্থা।
* ছাত্রীদের আমল-আখলাক উন্নতির লক্ষ্যে নিয়মিত তারবীয়াতি জলসা।
*  দ্বীনি দাওয়াত ও ছাত্রীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে বক্তৃতা ও শিক্ষামূলক বিতর্ক প্রতিযোগিতার ব্যবস্থা ।
* বেত ও প্রহার মুক্ত ভাবে মাতৃ পিতৃ স্নেহে শিক্ষা প্রদান।
* পরীক্ষার ফলাফল লিখিতভাবে অভিভাবকের নিকট পৌঁছানোর ব্যবস্থা।
*  প্রতিদিনের ছবক ক্লাসেই শিখিয়ে দেওয়ার ব্যবস্থা।
 * আলাদা প্রাইভেট পড়ানোর কোন প্রয়োজন হবে না ইনশাআল্লাহ।
Showing : 1